1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 8, 2026, 9:22 pm

মাদারীপুরে ৩টি মামলার পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : Tuesday, July 28, 2026
  • 50 Time View

সাব্বির আহমেদ,মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুর সদর থানা এলাকা থেকে ডাকাতি প্রস্তুতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনসহ একাধিক মামলার এজাহারনামীয় পলাতক আসামি বিপ্লব মাতুব্বরকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।

মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় সদর মডেল থানার বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মাদারীপুর সদর মডেল থানার এসআই/মোঃ জিয়াউর রহমান, পিএসআই/আলী হাসান, এএসআই/সাফিনুর রহমান সহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মাদারীপুর জেলার সদর মডেল থানাধীন মোস্তফাপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত বিপ্লব মাতুব্বর মাদারীপুর সদর মডেল থানার গাছবাড়িয়া এলাকার বিল্লাল মাতুব্বরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এবং অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) ফারিহা রফিক ভাবনা জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদারীপুর জেলা পুলিশের মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, ওয়ারেন্টভুক্ত আসামি ও অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com