1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 16, 2026, 4:28 am
Title :
কলমাকান্দায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন মোঃ তাফসীরুল হক মুন ডেপুটি স্পিকার কায়সার কামালের উদ্যোগে ৬০০ ফুট দীর্ঘ দুটি কাঠের সেতু নির্মাণ, উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার কায়সার কামালের উদ্যোগে ৬০০ ফুট দীর্ঘ দুটি কাঠের সেতু নির্মাণ, উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার কায়সার কামালের উদ্যোগে ৬০০ ফুট দীর্ঘ দুটি কাঠের সেতু নির্মাণ, উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার কায়সার কামালের উদ্যোগে ৬০০ ফুট দীর্ঘ দুটি কাঠের সেতু নির্মাণ, উদ্বোধন করলেন কলমাকান্দায় সাদ্দাম হত্যা মামলার দুই আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার প্রশাসনের সিদ্ধান্তে তাহেরীকে ছাড়াই হচ্ছে সুন্নি মহাসম্মেলন সোমেশ্বরী নদীতে ডেপুটি স্পিকার কায়সার কামালের উদ্যোগে ৬০০ ফুট দীর্ঘ দুটি কাঠের সেতু নির্মাণ, উদ্বোধন করলেন শিক্ষার্থীরা ঢাকা মহানগর উত্তর বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টন এর সঙ্গে জননেতা মাইনুল আলম খান কনক এর সৌজন্য সাক্ষাৎ নাগরপুরের শহীদ ক্যাডেট স্কুলে আনন্দঘন পরিবেশে বার্ষিক পিঠা উৎসব অনুষ্ঠিত

প্রশাসনের সিদ্ধান্তে তাহেরীকে ছাড়াই হচ্ছে সুন্নি মহাসম্মেলন

মিসেস চামেলি আক্তার প্রিয়া
  • Update Time : Sunday, November 15, 2026
  • 10 Time View

নিজস্ব প্রতিবেদক :-মিসেস চামেলি আক্তার প্রিয়া 

হবিগঞ্জের মাধবপুরে ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার পর প্রশাসনের সিদ্ধান্তে তাঁকে ছাড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে খান্দুরা দরবার শরিফের বার্ষিক সুন্নি মহাসম্মেলন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) উপজেলার বহরা ইউনিয়নের তালিবপুরে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে খান্দুরা হাবেলীর পীর সৈয়দ জুবায়ের কামাল, সৈয়দ রেজাউল কামাল ওয়াসিমসহ দরবারের পীর-সাহেবদের উপস্থিত থাকার কথা রয়েছে।

প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল এবং বহরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এর আগে সম্মেলনে তাহেরীর অংশগ্রহণ নিয়ে স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে উত্তেজনা দেখা দেয়। তাঁকে মাহফিলে যোগ দিতে না দেওয়ার ঘোষণা দিয়ে শনিবার বিকেলে উপজেলার কাশিমনগর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন বহরা ইউনিয়ন বিএনপির একাংশের নেতা-কর্মীরা। এতে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী শাহীন আলম রিপন।

সমাবেশে শাহীন আলম রিপন বলেন, কোনোভাবেই তাহেরীকে মাহফিলে অংশ নিতে দেওয়া হবে না। তাঁর অভিযোগ, তাহেরীর কিছু বক্তব্য রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি করেছে।

অন্যদিকে, বিক্ষোভের পরও মাহফিলে যাওয়ার বিষয়ে অনড় অবস্থানের কথা জানিয়েছিলেন মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী। তিনি বলেছিলেন, তাঁর ভক্তরা পাশে রয়েছেন এবং মাইক চললে তিনি মাহফিলে উপস্থিত হবেন। তাঁকে আমন্ত্রণ জানিয়ে পোস্টার ছাপানো ও মাইকিংও করা হয়েছিল। তবে আয়োজকদের সঙ্গে প্রশাসনের বৈঠকের পর তাঁকে ছাড়াই সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত হয়।

এদিকে বিএনপির স্থানীয় কয়েকজন নেতার দাবি, এ ঘটনার সঙ্গে দলের সাংগঠনিক কোনো সিদ্ধান্তের সম্পৃক্ততা নেই। বিএনপি কোনো ওয়াজ মাহফিল বন্ধ করতে চায় না এবং বিষয়টি রাজনৈতিক নয় বলেও তাঁরা দাবি করেন।

সম্মেলনের জন্য নির্ধারিত তালিবপুর আহসানিয়া মিশন উচ্চবিদ্যালয় মাঠ ব্যবহারে প্রথমে আপত্তি জানিয়েছিল বিদ্যালয় কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমাছ মিয়া জানান, শিক্ষা বোর্ডের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মাঠে মাহফিল আয়োজনের অনুমতি বাতিল করে আয়োজকদের লিখিতভাবে জানানো হয়েছিল। তবে পরে এ বিষয়ে আর কোনো আপত্তি নেই বলে জানা গেছে।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক এখতিয়ার উদ্দিন জানান, মাহফিলকে কেন্দ্র করে প্যান্ডেলসহ ব্যাপক আয়োজন করা হয়েছে। শনিবার এক পক্ষ তাহেরীকে বয়কটের দাবিতে মিছিল করেছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ মাঠে অবস্থান করছে।

মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা জানান, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ ও প্রশাসন প্রস্তুত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com