1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 16, 2026, 4:28 am
Title :
কলমাকান্দায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন মোঃ তাফসীরুল হক মুন ডেপুটি স্পিকার কায়সার কামালের উদ্যোগে ৬০০ ফুট দীর্ঘ দুটি কাঠের সেতু নির্মাণ, উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার কায়সার কামালের উদ্যোগে ৬০০ ফুট দীর্ঘ দুটি কাঠের সেতু নির্মাণ, উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার কায়সার কামালের উদ্যোগে ৬০০ ফুট দীর্ঘ দুটি কাঠের সেতু নির্মাণ, উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার কায়সার কামালের উদ্যোগে ৬০০ ফুট দীর্ঘ দুটি কাঠের সেতু নির্মাণ, উদ্বোধন করলেন কলমাকান্দায় সাদ্দাম হত্যা মামলার দুই আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার প্রশাসনের সিদ্ধান্তে তাহেরীকে ছাড়াই হচ্ছে সুন্নি মহাসম্মেলন সোমেশ্বরী নদীতে ডেপুটি স্পিকার কায়সার কামালের উদ্যোগে ৬০০ ফুট দীর্ঘ দুটি কাঠের সেতু নির্মাণ, উদ্বোধন করলেন শিক্ষার্থীরা ঢাকা মহানগর উত্তর বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টন এর সঙ্গে জননেতা মাইনুল আলম খান কনক এর সৌজন্য সাক্ষাৎ নাগরপুরের শহীদ ক্যাডেট স্কুলে আনন্দঘন পরিবেশে বার্ষিক পিঠা উৎসব অনুষ্ঠিত

নেতা নয়, সেবক হয়ে বোগলাবাজার ইউনিয়নবাসীর পাশে থাকতে চান চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আবুল হোসেন

Reporter Name
  • Update Time : Sunday, November 15, 2026
  • 73 Time View

এম. এ শুকুর সুনামগঞ্জ প্রতিনিধি: নেতা হওয়ার আকাঙ্ক্ষা নয়, বরং জনগণের সেবক হয়ে বোগলাবাজার ইউনিয়নবাসীর পাশে থাকার প্রত্যয় নিয়ে নির্বাচনী মাঠে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আবুল হোসেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৮নং বোগলাবাজার ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও হাটবাজারে প্রতিদিনই প্রচারণা চালাচ্ছেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন, তাঁদের প্রত্যাশা শোনা এবং নিজের নির্বাচনী ভাবনা তুলে ধরছেন।

নির্বাচনী প্রচারণার ধারাবাহিকতায় ইতোমধ্যে বহরগাঁও, আলমখালী, রামনগর, কেম্পেরঘাট, সোনাচরা, নোয়াগাঁওসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন আলহাজ্ব মোহাম্মদ আবুল হোসেন।

গণসংযোগকালে কখনো বাড়ির আঙিনায়, কখনো গ্রামের মেঠোপথে, আবার কখনো স্থানীয় বাজারের দোকানে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করছেন তিনি। পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা ও নাগরিক প্রত্যাশা নিয়ে মতবিনিময় করছেন।

এ সময় তিনি নিজের প্রার্থিতার বিষয়টি তুলে ধরে ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।

তাঁর গণসংযোগে বিভিন্ন গ্রামের কর্মী-সমর্থকরাও অংশ নিচ্ছেন। প্রচারণায় শুধু ভোট চাওয়ার পরিবর্তে সাধারণ মানুষের কথা শোনা এবং তাঁদের প্রত্যাশা জানার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তাঁর সমর্থকরা।

চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আবুল হোসেন বলেন, বোগলাবাজার ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করার সৎ উদ্দেশ্য নিয়েই তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে ইউনিয়নবাসীকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চান।

তিনি আরও বলেন, জনপ্রতিনিধিত্ব কোনো ব্যক্তিগত ক্ষমতা নয়; বরং এটি জনগণের আমানত ও দায়িত্ব। তাই মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চান তিনি।

এদিকে স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, আসন্ন নির্বাচনে যিনিই জনপ্রতিনিধি নির্বাচিত হোন না কেন, তিনি যেন ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়ন, ন্যায়বিচার, সুশাসন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্তরিক ভূমিকা পালন করেন।

সব মিলিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বোগলাবাজার ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। এরই ধারাবাহিকতায় আলহাজ্ব মোহাম্মদ আবুল হোসেনের গণসংযোগও অব্যাহত রয়েছে। তাঁর নির্বাচনী কার্যক্রম ও উন্নয়ন ভাবনাকে ইউনিয়নবাসী কীভাবে মূল্যায়ন করেন, তা জানা যাবে আগামী নির্বাচনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com