1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 15, 2026, 3:23 am
Title :
সাংবাদিকতা করতে হলে প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও পেশাদার মনোভাব: জীবন দেওয়ান উজ্জ্বল সাংবাদিকতা করতে হলে প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও পেশাদার মনোভাব: জীবন দেওয়ান উজ্জ্বল সাংবাদিকতা করতে হলে প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও পেশাদার মনোভাব: জীবন দেওয়ান উজ্জ্বল সাংবাদিকতা করতে হলে প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও পেশাদার মনোভাব: জীবন দেওয়ান উজ্জ্বল সাংবাদিকতা করতে হলে প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও পেশাদার মনোভাব: জীবন দেওয়ান উজ্জ্বল WIPC সহ-সভাপতি রাঙ্গা বান্দারানায়েকের দ্রুত রোগমুক্তি কামনায় বিশ্বব্যাপী সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিকতা করতে হলে প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও পেশাদার মনোভাব: জীবন দেওয়ান উজ্জ্বল দুবাইয়ে পরিচয়, প্রেমের পর বিয়ে:কেরালার তরুণী এখন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি: বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামের “সফল সংগঠক” পদক পেলেন কাজী মোস্তফা রুমি দুর্ঘটনায় আহত এমপি সেলিমুজ্জামানের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান,নিহত বিএনপি নেতা ইলিয়াস ফকিরের পরিবারের পাশে থাকার আশ্বাস

দুবাইয়ে পরিচয়, প্রেমের পর বিয়ে:কেরালার তরুণী এখন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে

রহমত আরিফ
  • Update Time : Saturday, November 14, 2026
  • 6 Time View

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:রহমত আরিফ

দুবাইয়ে একই রেস্তোরাঁয় কাজ করতে গিয়ে পরিচয়, সেখান থেকে বন্ধুত্ব ও প্রেম। এরপর আদালতের মাধ্যমে বিয়ের বন্ধনে আবদ্ধ হন বাংলাদেশি যুবক মাসুদ রানা ও ভারতের কেরালা রাজ্যের তরুণী অশ্বিনী। ভালোবাসার টানে এবার স্বামীর সঙ্গে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শ্বশুরবাড়িতে এসেছেন অশ্বিনী। ভিনদেশি এই নববধূকে একনজর দেখতে প্রতিদিনই তাঁর বাড়িতে ভিড় করছেন স্থানীয় কৌতূহলী মানুষ।

জানা গেছে, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের হাজীপাড়া গ্রামের বাসিন্দা মাসুদ রানা জীবিকার সন্ধানে ২০২১ সালের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাড়ি জমান। সেখানে একটি রেস্তোরাঁয় কাজ শুরু করেন তিনি। প্রায় তিন বছর পর একই প্রতিষ্ঠানে ক্যাশিয়ার হিসেবে যোগ দেন ভারতের কেরালা রাজ্যের তরুণী অশ্বিনী। কর্মক্ষেত্রে পরিচয়ের সূত্র ধরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে সেই সম্পর্ক ভালোবাসায় রূপ নেয়।

মাসুদ রানা জানান, দুবাইয়ের আদালতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাঁরা বিয়ে করেন। এরপর দুবাইয়ে বাসা ভাড়া নিয়ে প্রায় দুই বছর ধরে সংসার করছেন। সম্প্রতি তিনি দেশে ফিরে আসার পর অশ্বিনীও ভারত হয়ে স্বামীর বাড়ি পীরগঞ্জে আসেন।

নিজের অনুভূতি প্রকাশ করে অশ্বিনী জানান, মাসুদ রানার সঙ্গে পরিচয়ের পর থেকেই তাঁদের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি হয়। দুজনের পছন্দ ও সম্মতির ভিত্তিতেই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। তাঁর পরিবারও এই সম্পর্ক ও বিয়ে মেনে নিয়েছে। শ্বশুরবাড়ির সবাই তাঁকে আন্তরিকভাবে আপন করে নিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, রানাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত।

মাসুদ রানার মা জানান, ছেলের সঙ্গে বিদেশি তরুণীর প্রেমের সম্পর্কের বিষয়টি জানার পর পরিবারের সবাই তা সাদরে গ্রহণ করেন। পুত্রবধূকে পরিবারের একজন সদস্য হিসেবেই বরণ করে নেওয়া হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, অশ্বিনী স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

এদিকে, ভারতের কেরালা থেকে আসা অশ্বিনীর আগমনকে ঘিরে পীরগঞ্জের হাজীপাড়া গ্রামে কৌতূহল ও উৎসাহের সৃষ্টি হয়েছে। দুই দেশের দুই সংস্কৃতির মানুষের এই ভালোবাসার বন্ধন স্থানীয়দের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com