1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 15, 2026, 3:13 am
Title :
সাংবাদিকতা করতে হলে প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও পেশাদার মনোভাব: জীবন দেওয়ান উজ্জ্বল সাংবাদিকতা করতে হলে প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও পেশাদার মনোভাব: জীবন দেওয়ান উজ্জ্বল সাংবাদিকতা করতে হলে প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও পেশাদার মনোভাব: জীবন দেওয়ান উজ্জ্বল সাংবাদিকতা করতে হলে প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও পেশাদার মনোভাব: জীবন দেওয়ান উজ্জ্বল সাংবাদিকতা করতে হলে প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও পেশাদার মনোভাব: জীবন দেওয়ান উজ্জ্বল WIPC সহ-সভাপতি রাঙ্গা বান্দারানায়েকের দ্রুত রোগমুক্তি কামনায় বিশ্বব্যাপী সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিকতা করতে হলে প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও পেশাদার মনোভাব: জীবন দেওয়ান উজ্জ্বল দুবাইয়ে পরিচয়, প্রেমের পর বিয়ে:কেরালার তরুণী এখন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি: বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামের “সফল সংগঠক” পদক পেলেন কাজী মোস্তফা রুমি দুর্ঘটনায় আহত এমপি সেলিমুজ্জামানের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান,নিহত বিএনপি নেতা ইলিয়াস ফকিরের পরিবারের পাশে থাকার আশ্বাস

সাদ্দাম হত্যার বিচার দাবিতে কলমাকান্দায় মানববন্ধন ও বিক্ষোভ

এম এইচ আর হাবিব ভান্ডারী
  • Update Time : Friday, November 13, 2026
  • 31 Time View

 

নেত্রকোনা  থেকে নিজস্ব প্রতিনিধি: এম এইচ আর হাবিব ভান্ডারী

নেত্রকোনার কলমাকান্দায় অটোরিকশাচালক মো. সাদ্দাম হোসেন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের পাবই বাজার পয়েন্টে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে নিহত সাদ্দাম হোসেনের স্বজনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য দেন নিহতের স্ত্রী বৃষ্টি আক্তার, বোন শেফুলা আক্তার, ইউপি সদস্য কামাল হোসেন, আব্দুল আজিজ, ইসহাক মিয়া ও আল্লাদ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা সাদ্দাম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর রাত ৯টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের খাতে সালেঙ্গা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নিহত হন। তিনি ওই গ্রামের আবুল হাশিমের ছেলে এবং পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।

এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে এলাকাবাসী দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com