1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 14, 2026, 2:07 am

নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদপ্রার্থী সোহাগ পারভেজের ব্যাপক গণসংযোগ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • Update Time : Wednesday, November 11, 2026
  • 26 Time View

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনকে সামনে রেখে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নাগরপুর বাজারে বিশিষ্ট ব্যবসায়ী সোহাগ পারভেজ।

আগামী ২৩ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন। এ নির্বাচনে সহ-সভাপতি পদে আম মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

নির্বাচনকে ঘিরে তিনি বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ী ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং তাঁদের কাছে ভোট ও দোয়া চাইছেন।

এ সময় তিনি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের সার্বিক উন্নয়ন এবং ব্যবসায়ীবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করছেন।

সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের মধ্য দিয়ে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে-এমন প্রত্যাশা করছেন বাজারের সাধারণ ব্যবসায়ীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com