
মোঃ মাফিজুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৩নং আয়মা রসুলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক জরিপ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে এ জরিপ কার্যক্রমের উদ্বোধন করেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলজার রহমান তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন কড়িয়া বাজার সমবায় সমিতির সভাপতি ও ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জুয়েল হোসেন, রুহুল আমিন মেম্বার, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক একরামুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলজার রহমান তালুকদার।
অনুষ্ঠানে জুয়েল হোসেন বলেন, ফ্যামিলি কার্ডের জরিপের মাধ্যমে প্রতিটি পরিবারের সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ করা হবে। জরিপকারীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যসংখ্যা, পেশা, আর্থিক অবস্থাসহ বিভিন্ন প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে সরকারি সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া সহজ হবে।
এ সময় জরিপ কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সঠিক তথ্য দিয়ে জরিপকারীদের সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply