1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 9, 2026, 10:33 pm

ডেপুটি স্পিকার কায়সার কামালের সহযোগিতায় ওবায়দুল হকের ছেলের অস্ত্রোপচার সম্পন্ন

এম এইচ আর হাবিব ভান্ডারী
  • Update Time : Monday, November 9, 2026
  • 27 Time View

নিজস্ব প্রতিবেদক: এম এইচ আর হাবিব ভান্ডারী

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ৬নং খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুল হকের একমাত্র ছেলের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। সন্তানের চিকিৎসায় সার্বিক সহযোগিতা করায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন ওবায়দুল হক।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, সকলের দোয়া এবং মানবিক নেতা ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের সার্বিক সহযোগিতায় আমার ছেলের অপারেশন সম্পন্ন হয়েছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া।”

এর আগে, গত ৮ নভেম্বর ওবায়দুল হকের একমাত্র ছেলের অস্ত্রোপচারকে কেন্দ্র করে কেডিএফ টিভিতে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে সন্তানের অস্ত্রোপচার উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছিল।

অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে সন্তানের চিকিৎসা নিয়ে স্বস্তি প্রকাশের পাশাপাশি সহযোগিতার জন্য ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান ওবায়দুল হক।

এদিকে, সন্তানের দ্রুত সুস্থতা ও সম্পূর্ণ আরোগ্য কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com