1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 10, 2026, 11:18 pm
Title :
বেনাপোলে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই নেতা আটক অপরাধ দমনে গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ওসি আব্দুর রাজ্জাকের উত্তর বাড্ডায় পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ,নিরাপত্তায় পুলিশ-সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন অভয়নগরে শিশু ধর্ষণের অভিযোগে পলাতক শিক্ষক গ্রেপ্তার, আটক ঢাকায় উখিয়ায় মাদরাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় এজাহার দায়ের ‎ নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারণা গণমাধ্যমেও নিষিদ্ধ:বললেন তথ্য প্রতিমন্ত্রী গাজীপুরে শ্রমিক আন্দোলন ঘিরে কঠোর নিরাপত্তা, বাইপাস থেকে চন্দ্রা পর্যন্ত মাঠে বিজিবি টেকনাফে আট সংস্থার যৌথ অভিযান, গ্রেপ্তার ১, কারাদণ্ড ৫ জনের বিরহের দিন কাটে স্মৃতির মাচালে, গ্রামের অতীত আজও হৃদয়ে অমলিন কলমাকান্দায় আনন্দ ডিজিটাল মডেল স্কুলে জমজমাট বার্ষিক পিঠা উৎসব

কলমাকান্দা সীমান্তে বিজিবির অভিযান, মালিকবিহীন ২০ বোতল ভারতীয় মদ জব্দ

এম এইচ আর হাবিব ভান্ডারী
  • Update Time : Monday, November 9, 2026
  • 38 Time View

নিজস্ব প্রতিবেদক: এম এইচ আর হাবিব ভান্ডারী

নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ২০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৮ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধীন খারনই বিওপির ছয় সদস্যের একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, কলমাকান্দা উপজেলার ৬ নম্বর খারনই ইউনিয়নের উত্তর খারনই এলাকায় সীমান্তের প্রধান পিলার ১১৭৭/১৪-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে জব্দ করেন বিজিবি সদস্যরা।

জব্দ করা মদ পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com