
নিজস্ব প্রতিবেদক: এম এইচ আর হাবিব ভান্ডারী
নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ২০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৮ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধীন খারনই বিওপির ছয় সদস্যের একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, কলমাকান্দা উপজেলার ৬ নম্বর খারনই ইউনিয়নের উত্তর খারনই এলাকায় সীমান্তের প্রধান পিলার ১১৭৭/১৪-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে জব্দ করেন বিজিবি সদস্যরা।
জব্দ করা মদ পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬