1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 6, 2026, 3:29 am

গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলনের প্রস্তুতি নস্যাৎ, ধ্বংস করা হলো সিক্স সিলিন্ডার মেশিন

জীবন দেওয়ান উজ্জ্বল
  • Update Time : Thursday, November 5, 2026
  • 7 Time View

নিজস্ব প্রতিবেদক জীবন দেওয়ান উজ্জ্বল

নদী রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান, ঘটনাস্থল থেকে পালিয়ে যায় জড়িতরা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে একটি সিক্স সিলিন্ডার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কাটাখালী ব্রিজসংলগ্ন পূর্ব পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, করতোয়া নদীর কাটাখালী ব্রিজসংলগ্ন পূর্ব পাশের এলাকাটিকে বালু উত্তোলনের নতুন স্থান হিসেবে চিহ্নিত করে একটি অসাধু চক্র। সেখানে নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের উদ্দেশ্যে সিক্স সিলিন্ডার মেশিন স্থাপনের কাজ চলছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে।

প্রশাসনের অভিযানের খবর পেয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে ঘটনাস্থলে স্থাপন করা সিক্স সিলিন্ডার মেশিনটি হাতুড়ি দিয়ে ভেঙে সম্পূর্ণ অকেজো করে দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। পরিবেশের ভারসাম্য ও নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নদী ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com