
বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন
যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নে মোটরসাইকেলের ধাক্কায় রুহুল আমিন (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক রিফাত (২৪) আহত হয়েছেন।বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রোহিতা বাজারে জামায়াত অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন মনিরামপুর উপজেলার কোদলাপাড়া গ্রামের বাসিন্দা। আহত রিফাত একই উপজেলার খড়কি এলাকার রশিদের ছেলে।হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে রোহিতা বাজার এলাকায় রুহুল আমিন পায়ে হেঁটে সড়ক পার হচ্ছিলেন। এ সময় রিফাতের চালানো একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর ধাক্কা লাগে। এতে রুহুল আমিন ও মোটরসাইকেলচালক রিফাত সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টা ২০ মিনিটে রুহুল আমিনের মৃত্যু হয়।
নিহতের মরদেহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply