1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 6, 2026, 3:10 am

কলমাকান্দা বাজারে আসতে শুরু করেছে মেঘালয়ের সুস্বাদু কমলালেবু,কেজি ১০০–১২০ টাকা

এম এইচ আর হাবিব ভান্ডারী
  • Update Time : Wednesday, November 4, 2026
  • 10 Time View

নিজস্ব প্রতিবেদক:এম এইচ আর হাবিব ভান্ডারী

শীতের আগমনী বার্তার সঙ্গে নেত্রকোনার কলমাকান্দা বাজারে আসতে শুরু করেছে ভারতের মেঘালয় রাজ্যের সুস্বাদু ও পুষ্টিগুণসমৃদ্ধ কমলালেবু। স্বাদ, ঘ্রাণ ও গুণগত মানের জন্য পরিচিত মেঘালয়ের নোকরেক অঞ্চলে উৎপাদিত এসব কমলালেবু ইতোমধ্যে স্থানীয় ক্রেতাদের নজর কেড়েছে।

কমলালেবু উৎপাদনের জন্য ভারতের মেঘালয় রাজ্যের নোকরেক অঞ্চল বিশেষভাবে পরিচিত। অঞ্চলটি কমলালেবুর সংরক্ষণ ও জীববৈচিত্র্যের জন্যও গুরুত্বপূর্ণ। প্রতিবছর শীত মৌসুমের শুরুতে এ অঞ্চলে উৎপাদিত কমলালেবু কলমাকান্দা বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন ব্যবসায়ীরা।

কলমাকান্দা সদরের ফল ব্যবসায়ীরা জানান, বর্তমানে মান ও প্রকারভেদে মেঘালয়ের এসব কমলালেবু প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে আরও উন্নত মানের ও ভালো আকারের কমলালেবু বাজারে আসবে বলে আশা করছেন তাঁরা।

শীতের শুরুতেই মেঘালয়ের কমলালেবুর আগমনে স্থানীয় ফলের বাজারে যেমন নতুন আমেজ তৈরি হয়েছে, তেমনি সুস্বাদু এ ফল কিনতে আগ্রহ দেখাচ্ছেন ক্রেতারাও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com