1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 6, 2026, 3:15 am

শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন ঘিরে ব্যাপক প্রস্তুতি

জীবন দেওয়ান উজ্জ্বল
  • Update Time : Wednesday, November 4, 2026
  • 8 Time View

নিজস্ব প্রতিবেদক: জীবন দেওয়ান উজ্জ্বল

রাজশাহীর শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (RDA) চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও প্রাক্তন শিক্ষার্থীরা।

সাক্ষাৎকালে বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে আয়োজিতব্য অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা, কর্মসূচি ও বিভিন্ন আয়োজন নিয়ে আলোচনা হয়। দীর্ঘ ৫০ বছরের শিক্ষা কার্যক্রম, ঐতিহ্য ও অর্জনকে স্মরণীয় করে রাখতে অনুষ্ঠানের আয়োজন সফলভাবে সম্পন্ন করার বিষয়ে মতবিনিময় করেন তাঁরা।

এ সময় সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানকে বর্ণাঢ্য ও স্মরণীয় করে তুলতে বর্তমান শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাৎকালে RDA চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইট উপস্থিত শিক্ষক-শিক্ষিকা ও প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের সার্বিক সফলতা কামনা করেন।

বিদ্যালয়ের গৌরবময় ৫০ বছরের পথচলাকে স্মরণীয় করে রাখতে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানটি শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মিলনমেলায় পরিণত হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com