
নিজস্ব প্রতিবেদক: জীবন দেওয়ান উজ্জ্বল
রাজশাহীর শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদ্যাপনের প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (RDA) চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও প্রাক্তন শিক্ষার্থীরা।
সাক্ষাৎকালে বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে আয়োজিতব্য অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা, কর্মসূচি ও বিভিন্ন আয়োজন নিয়ে আলোচনা হয়। দীর্ঘ ৫০ বছরের শিক্ষা কার্যক্রম, ঐতিহ্য ও অর্জনকে স্মরণীয় করে রাখতে অনুষ্ঠানের আয়োজন সফলভাবে সম্পন্ন করার বিষয়ে মতবিনিময় করেন তাঁরা।
এ সময় সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানকে বর্ণাঢ্য ও স্মরণীয় করে তুলতে বর্তমান শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
সাক্ষাৎকালে RDA চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইট উপস্থিত শিক্ষক-শিক্ষিকা ও প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদ্যাপনের সার্বিক সফলতা কামনা করেন।
বিদ্যালয়ের গৌরবময় ৫০ বছরের পথচলাকে স্মরণীয় করে রাখতে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানটি শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মিলনমেলায় পরিণত হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬