গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাদুল্যাপাড়া গ্রামের ঈদগাহ ও ফুটবল খেলার মাঠের বেহাল অবস্থা পরিদর্শন করেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, ২৪ জুলাই যোদ্ধা ও কারা নির্যাতিত উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাসেল ইসলাম।
পরিদর্শনকালে তিনি মাঠের জরাজীর্ণ অবস্থা সরেজমিনে ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে মাঠটির প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত হন। স্থানীয়রা জানান, মাঠটি গ্রামের তরুণদের খেলাধুলার পাশাপাশি পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায়ের জন্যও ব্যবহৃত হয়।
মাঠটির বেহাল অবস্থা দেখে রাসেল ইসলাম মাটি ভরাট ও সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। একই সঙ্গে মাঠটি ব্যবহার উপযোগী করে তুলতে মাটি ভরাট ও সংস্কারকাজে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।
স্থানীয়দের প্রত্যাশা, মাঠটি সংস্কার করা হলে এলাকার শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার পরিবেশ উন্নত হওয়ার পাশাপাশি ঈদের জামাত আদায়েও মুসল্লিদের দুর্ভোগ কমবে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply