1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 5, 2026, 1:39 am
Title :
কলমাকান্দা বাজারে আসতে শুরু করেছে মেঘালয়ের সুস্বাদু কমলালেবু,কেজি ১০০–১২০ টাকা জীবননগরে বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হারিয়ে ৭৭ বছর বয়সী বৃদ্ধা মিলনের নেছা, সন্ধান পেতে পরিবারের আকুল আবেদন কোম্পানীগঞ্জে ১০ দিনে তিন হত্যাকাণ্ড, এবার ভাতিজার হাতে খুন চাচা দেড় কোটি টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ,নলডাঙ্গায় মানববন্ধন টেকনাফে এপিবিএনের অভিযানে অপহরণের তিন দিন পর উদ্ধার ৭ বছরের রোহিঙ্গা শিশু নেত্রকোনার কলমাকান্দায় শিশুদের সাঁতার প্রশিক্ষণের উদ্যোগ চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে অগ্নিনিরাপত্তায় কোস্ট গার্ডের যৌথ মহড়া চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার জাইকা অনুদান

শিবপুরে মেয়াদহীন ওষুধ বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা, তিন প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা

মোঃ মহসিন রহমান
  • Update Time : Tuesday, November 3, 2026
  • 9 Time View

 নরসিংদী প্রতিনিধি জেলা প্রতিনিধি মোঃ মহসিন রহমান 

নরসিংদীর শিবপুর উপজেলায় মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন ওষুধ সংরক্ষণ ও বিক্রি এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) উপজেলার কামারটেক বাজার ও চৈতন্যা বাজার এলাকায় ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর বিধান প্রতিপালন নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। পরে প্রতিষ্ঠানগুলোকে সর্বমোট ১৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—

১। মাহমুদা পোল্ট্রি, কামারটেক বাজার: ৩ হাজার টাকা (ধারা ৪০(খ))।

২। বন্ধন পোল্ট্রি ফিড এন্ড মেডিসিন, চৈতন্যা বাজার: ৮ হাজার টাকা (ধারা ৪০(খ))।

৩। কেয়া ভেটেরিনারি এন্ড মেডিসিন সেন্টার, চৈতন্যা বাজার: ৩ হাজার টাকা (ধারা ৪০(ঘ))।

অভিযান চলাকালে জব্দ করা ওষুধ বিধি অনুযায়ী বিনষ্ট করা হয়।

জেলা ঔষধ তত্ত্বাবধায়ক অফিস, নরসিংদীর প্রসিকিউশনে পরিচালিত এ অভিযানে শিবপুর মডেল থানার একটি পুলিশ টিম সহযোগিতা করে।

জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ ওষুধ সরবরাহ নিশ্চিত করা এবং লাইসেন্সবিহীন ব্যবসা ও ওষুধ সংরক্ষণ-বিক্রিতে অনিয়ম প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com