1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 5, 2026, 1:39 am
Title :
কলমাকান্দা বাজারে আসতে শুরু করেছে মেঘালয়ের সুস্বাদু কমলালেবু,কেজি ১০০–১২০ টাকা জীবননগরে বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হারিয়ে ৭৭ বছর বয়সী বৃদ্ধা মিলনের নেছা, সন্ধান পেতে পরিবারের আকুল আবেদন কোম্পানীগঞ্জে ১০ দিনে তিন হত্যাকাণ্ড, এবার ভাতিজার হাতে খুন চাচা দেড় কোটি টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ,নলডাঙ্গায় মানববন্ধন টেকনাফে এপিবিএনের অভিযানে অপহরণের তিন দিন পর উদ্ধার ৭ বছরের রোহিঙ্গা শিশু নেত্রকোনার কলমাকান্দায় শিশুদের সাঁতার প্রশিক্ষণের উদ্যোগ চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে অগ্নিনিরাপত্তায় কোস্ট গার্ডের যৌথ মহড়া চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার জাইকা অনুদান

শিবপুরে ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালে মোবাইল কোর্ট, ৫ হাজার টাকা জরিমানা

আবু নাঈম রিপন
  • Update Time : Tuesday, November 3, 2026
  • 8 Time View

আবু নাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর শিবপুর উপজেলার সদর রোডে অবস্থিত শিবপুর ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সহকারী কমিশনার (ভূমি) শামিয়ুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে হাসপাতালটিতে অস্বাস্থ্যকর পরিবেশে অপারেশন থিয়েটার (ওটি) পরিচালনা এবং ব্যবহৃত অ্যানেস্থেশিয়ার ওষুধ একাধিকবার ব্যবহারের বিষয়টি ধরা পড়ে। এতে রোগীদের স্বাস্থ্য ও নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়। এসব অপরাধের দায়ে হাসপাতাল কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ। এ সময় শিবপুর থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান বজায় রাখা এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com