1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 9, 2026, 12:17 am

নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক এর দায়িত্ব পেলেন আবুল কাশেম মানিক

কাজী মোস্তফা রুমি
  • Update Time : Saturday, October 31, 2026
  • 51 Time View

কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব পেয়েছেন আবুল কাশেম মানিক।

তিনি ইতোমধ্যে নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ও উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনে সহবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলীয় সমর্থনের জন্য প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নিজস্ব প্যাডে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম-আহবায়ক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে বলে, দলীয় সূত্রে জানা গেছে।

দায়িত্ব পাওয়ার পর আবুল কাশেম মানিক টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু, এমপি এবং টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় আবুল কাশেম মানিক বলেন-“নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পাওয়ায় আমি দলের নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব।

দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।

দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত করাই হবে আমার প্রধান অঙ্গীকার।”

উল্লেখ্য, নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান সাজু সম্প্রতি হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে আহ্বায়কের পদটি শূন্য হয়। পরবর্তীতে সংগঠনের কার্যক্রম সচল রাখতে আবুল কাশেম মানিককে ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com