1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 28, 2026, 4:30 pm
Title :
আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরে গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন যাচাই সম্পন্ন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের গেজেট দ্রুত প্রকাশের দাবি নাগরপুরে রবি মৌসুমে ফসল উৎপাদন নির্বিঘ্ন রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগরপুর উপজেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর নানা কর্মসূচিতে সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজুর সক্রিয় অংশগ্রহণ নাগরপুরে মেডিকেল ক্যাম্প সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বুড়িচংয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তা বদলি টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ প্রায় ৩ ঘণ্টা পর প্রত্যাহার করেছে শ্রমিকরা

নাগরপুরে রবি মৌসুমে ফসল উৎপাদন নির্বিঘ্ন রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাজী মোস্তফা রুমি
  • Update Time : Wednesday, October 28, 2026
  • 23 Time View

কাজী মোস্তফা রুমি: চলতি রবি মৌসুমে কৃষি উৎপাদন স্বাভাবিক রাখা, কৃষকদের সময়মতো সার ও প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করা এবং কৃষি কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৮ অক্টোবর বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বণিকের সভাপতিত্বে রাজীব কুমার সূত্রধরের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু।

উক্ত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. রাশেদুল হাসান।

এছাড়াও মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, সিনিয়র সহ-সভাপতি আহাম্মেদ আলী রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান ফারুক, শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা প্রমুখ।

সভায় উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সার ডিলার, স্থানীয় কৃষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com