কাজী মোস্তফা রুমি: চলতি রবি মৌসুমে কৃষি উৎপাদন স্বাভাবিক রাখা, কৃষকদের সময়মতো সার ও প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করা এবং কৃষি কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮ অক্টোবর বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বণিকের সভাপতিত্বে রাজীব কুমার সূত্রধরের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু।
উক্ত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. রাশেদুল হাসান।
এছাড়াও মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, সিনিয়র সহ-সভাপতি আহাম্মেদ আলী রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান ফারুক, শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা প্রমুখ।
সভায় উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সার ডিলার, স্থানীয় কৃষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬