1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 27, 2026, 7:25 pm
Title :
চবিতে বৌদ্ধ ছাত্র সংসদের শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন ও বিশ্বশান্তি কামনায় আলোচনা সভা নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব়্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, সিরাপ ও কীটনাশক জব্দ লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা সিরাজগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা গাইবান্ধায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস দিনাজপুর পার্বতীপুরে বিরোধের জেরে মারামারি, প্রধান শিক্ষকের মৃত্যু; গ্রেপ্তার ২ নাগরপুরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ নাজমুল হক তপনের ইন্তেকাল, দাফন সম্পন্ন বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন ইউএনওর রাস্তায় দোকান বসিয়ে চলাচলে বাধা, রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড

লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : Tuesday, October 27, 2026
  • 4 Time View

এইচ এম রাহুল, ঝিনাইদহ প্রতিনিধি: আগামী ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নে আজ মঙ্গলবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি গোপালপুর মসজিদ থেকে শুরু হয়ে গোপালপুর পায়রা চত্বর প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন মধুহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. আকবর হুসাইন

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্যের পিএস মো. আলমগীর হোসেন।

বক্তব্যে মো. আলমগীর হোসেন বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ করতে হবে।

তিনি আগামী ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় মধুহাটি ইউনিয়ন জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com