1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 28, 2026, 3:01 pm
Title :
নাগরপুরে রবি মৌসুমে ফসল উৎপাদন নির্বিঘ্ন রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগরপুর উপজেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর নানা কর্মসূচিতে সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজুর সক্রিয় অংশগ্রহণ নাগরপুরে মেডিকেল ক্যাম্প সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বুড়িচংয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তা বদলি টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ প্রায় ৩ ঘণ্টা পর প্রত্যাহার করেছে শ্রমিকরা চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চবিতে বৌদ্ধ ছাত্র সংসদের শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন ও বিশ্বশান্তি কামনায় আলোচনা সভা নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব়্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন- মাইনুল আলম খান কনক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Monday, October 26, 2026
  • 14 Time View

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী মেধাবী নেতৃত্ব, নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার সম্মানিত সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা মাইনুল আলম খান কনক।

আজ ২৭ অক্টোবর মঙ্গলবার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছাবার্তায় তিনি যুবদলের নেতাকর্মীদের শুভকামনা জানিয়ে বলেন- “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে যুবদল।

যুবসমাজ যেকোনো দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। তাই দেশ ও জাতির কল্যাণে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

যুবদলের প্রতিটি নেতাকর্মীকে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে।

মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

জননেতা মাইনুল আলম খান কনক আশা প্রকাশ করে বলেন, যুবদলের নেতাকর্মীরা নিজেদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবেন। একই সঙ্গে তিনি যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সার্বিক সাফল্য এবং সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com