নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী মেধাবী নেতৃত্ব, নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার সম্মানিত সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা মাইনুল আলম খান কনক।
আজ ২৭ অক্টোবর মঙ্গলবার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছাবার্তায় তিনি যুবদলের নেতাকর্মীদের শুভকামনা জানিয়ে বলেন- “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে যুবদল।
যুবসমাজ যেকোনো দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। তাই দেশ ও জাতির কল্যাণে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
যুবদলের প্রতিটি নেতাকর্মীকে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে।
মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি'র চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
জননেতা মাইনুল আলম খান কনক আশা প্রকাশ করে বলেন, যুবদলের নেতাকর্মীরা নিজেদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবেন। একই সঙ্গে তিনি যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সার্বিক সাফল্য এবং সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬