1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 27, 2026, 6:23 pm
Title :
চবিতে বৌদ্ধ ছাত্র সংসদের শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন ও বিশ্বশান্তি কামনায় আলোচনা সভা নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব়্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, সিরাপ ও কীটনাশক জব্দ লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা সিরাজগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা গাইবান্ধায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস দিনাজপুর পার্বতীপুরে বিরোধের জেরে মারামারি, প্রধান শিক্ষকের মৃত্যু; গ্রেপ্তার ২ নাগরপুরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ নাজমুল হক তপনের ইন্তেকাল, দাফন সম্পন্ন বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন ইউএনওর রাস্তায় দোকান বসিয়ে চলাচলে বাধা, রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড

গাইবান্ধায় শহীদ মিনার ভাঙচুরের ঘটনায় সৃষ্টি হয়েছে উদ্বেগ

Reporter Name
  • Update Time : Monday, October 26, 2026
  • 5 Time View

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা শহরের বাংলাবাজারে অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ATI) ভেতরে থাকা শহীদ মিনারের একটি পিলারের নিচের টাইলস হাতুড়ি দিয়ে ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। ২৬ অক্টোবর সোমবার সকালে ঘটনা ঘটে।

এ ঘটনার পর থেকেই স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মাহবুবার রহমান গণমাধ্যমকে জানান, অভিযুক্ত প্রশিক্ষক মোহাম্মদ আহসান হাবীব গত ১৮ অক্টোবর ফেসবুক লাইভে এসে শহীদ মিনারের ওপরে উঠে অবমাননাকর বক্তব্য ও লাথি মারেন, যার ভিডিও প্রমাণ তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে রয়েছে।

এ ঘটনায় দপ্তরিক পরামর্শে একটি অভিযোগপত্র পাঠানোর পাশাপাশি গত ১৯ আগস্ট গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। অধ্যক্ষ আরও জানান, গতকাল রোববার থানা থেকে তদন্ত কর্মকর্তা এসে সাক্ষাত করার পর, আজ সকালে তিনি আরও উগ্র আচরণ করেন এবং ইনস্টিটিউটের শহীদ মিনারের মাঝের একটি পিলারের নিচের বেশ কিছু টাইলস ভেঙে ফেলেন।

বিষয়টি তাৎক্ষণিকভাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক ও প্রশিক্ষণ উইংয়ের পরিচালককে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এদিকে সংবাদ পেয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রশিক্ষক মোহাম্মদ আহসান হাবীব গা ঢাকা দিয়েছেন । তাঁর ব্যক্তিগত মোবাইল নাম্বারে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেন নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com