1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 27, 2026, 6:23 pm
Title :
চবিতে বৌদ্ধ ছাত্র সংসদের শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন ও বিশ্বশান্তি কামনায় আলোচনা সভা নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব়্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, সিরাপ ও কীটনাশক জব্দ লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা সিরাজগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা গাইবান্ধায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস দিনাজপুর পার্বতীপুরে বিরোধের জেরে মারামারি, প্রধান শিক্ষকের মৃত্যু; গ্রেপ্তার ২ নাগরপুরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ নাজমুল হক তপনের ইন্তেকাল, দাফন সম্পন্ন বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন ইউএনওর রাস্তায় দোকান বসিয়ে চলাচলে বাধা, রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড

কুরআন উৎসব ২০২৬ – দেশসেরা আয়োজনে পুরস্কৃত হলেন উখিয়ার পালংখালীর কৃতিসন্তান জায়েদ বিন কামাল

Reporter Name
  • Update Time : Monday, October 26, 2026
  • 5 Time View

মোঃ হারুন অর রশিদ, উখিয়া কক্সবাজার:‎পবিত্র কুরআনুল কারীমকে হৃদয়ে ধারণ করে দেশীয় ও জাতীয় পর্যায়ে অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন এলাকার কৃতিসন্তানরা। এরই ধারাবাহিকতায় রাজধানীর মহা আয়োজনে ‘হিফজুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব ২০২৬’-এ বিশেষ পুরস্কার অর্জন করেছেন উখিয়ার পালংখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কাামল হোসাইনের সন্তান জায়েদ বিন কামাল।
‎
‎রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত মর্যাদাপূর্ণ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই বর্ণাঢ্য আয়োজন। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন, ঢাকার উদ্যোগে এবং তানযীমুল উম্মাহ কক্সবাজার শাখার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই জাতীয় অনুষ্ঠানে দেশের মেধাবী কুরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়।
‎
‎পুরস্কৃত হওয়া জায়েদ বিন কামাল উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক জনপ্রিয় ইউপি সদস্য জনাব কামাল হোসেনের প্রথম পুত্র। পবিত্র কুরআনকেন্দ্রিক এই জাতীয় আয়োজনে জায়েদের এই সাফল্যে শুধু তাঁর পরিবার বা স্বজনেরাই নন, পুরো উখিয়া উপজেলাজুড়েই বইছে আনন্দের জোয়ার।
‎
‎স্থানীয় এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা জায়েদের এই অর্জনে গভীর আনন্দ প্রকাশ করে তাঁকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি, তাঁর ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে তাঁরা আল্লাহর দরবারে দোয়া করেছেন—জায়েদ যেন পবিত্র কুরআনের খেদমতে আরও অনেক দূর এগিয়ে যেতে পারেন এবং দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ও দশের নাম উজ্জ্বল করতে পারেন।
‎
‎পালংখালীর এই উদীয়মান হাফেজের এমন গৌরবোজ্জ্বল অর্জন স্থানীয় তরুণ সমাজ ও শিক্ষার্থীদের পবিত্র কুরআন শিক্ষার প্রতি আরও বেশি অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com