1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 28, 2026, 1:59 pm
Title :
নাগরপুর উপজেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর নানা কর্মসূচিতে সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজুর সক্রিয় অংশগ্রহণ নাগরপুরে মেডিকেল ক্যাম্প সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বুড়িচংয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তা বদলি টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ প্রায় ৩ ঘণ্টা পর প্রত্যাহার করেছে শ্রমিকরা চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চবিতে বৌদ্ধ ছাত্র সংসদের শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন ও বিশ্বশান্তি কামনায় আলোচনা সভা নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব়্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, সিরাপ ও কীটনাশক জব্দ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন: উড়োজাহাজ প্রতীকে ভোট চেয়ে আসলাম হোসেনের গণসংযোগ

মোঃ ইয়াসিন আলী
  • Update Time : Sunday, October 25, 2026
  • 12 Time View

মোঃ ইয়াছিন আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি:

আসন্ন সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং রাজ-২১৭) নির্বাচনে সড়ক সম্পাদক পদে ‘উড়োজাহাজ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উদীয়মান শ্রমিক নেতা মোঃ আসলাম হোসেন ড্রাইভার। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি সাধারণ শ্রমিকদের সঙ্গে মতবিনিময়, কুশল বিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং তাদের সার্বিক কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন আসলাম হোসেন।

গণসংযোগকালে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মোটর শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের নানা সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় শ্রমিকদের অধিকার রক্ষা, কল্যাণ নিশ্চিত করা এবং তাঁদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

আসলাম হোসেন ড্রাইভার বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও তাঁদের সেবা করার সুযোগ পেলে তিনি নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করবেন। শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং তাঁদের কল্যাণে আন্তরিকভাবে দায়িত্ব পালন করাই তাঁর লক্ষ্য।

এদিকে, নির্বাচনী প্রচারণায় স্থানীয় মোটর শ্রমিক ও বিভিন্ন পর্যায়ের কর্মীদের অংশগ্রহণ দেখা গেছে। এ সময় তাঁর সমর্থনে মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। ‘শ্রমিক ঐক্য জিন্দাবাদ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে প্রচারণার বিভিন্ন আয়োজন।

আসন্ন নির্বাচনে সড়ক সম্পাদক পদে ‘উড়োজাহাজ’ প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার জন্য সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সম্মানিত ভোটারদের প্রতি বিনীত আহ্বান জানিয়েছেন প্রার্থী মোঃ আসলাম হোসেন ড্রাইভার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com