
চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (সিআরএ) আসন্ন দ্বিবার্ষিক নির্বাচন ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বাড়ছে। এ নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র গ্রহণ করেছেন সংগঠনের সদস্য রতন বড়ুয়া।
নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। তাঁর প্রার্থিতাকে কেন্দ্র করে সংগঠনের সদস্যদের মধ্যে নির্বাচনী আলোচনা শুরু হয়েছে।
প্রচার সম্পাদক পদে নিজের লক্ষ্য তুলে ধরে রতন বড়ুয়া বলেন, “সিআরএ-কে একটি আধুনিক, ঐক্যবদ্ধ ও সাংবাদিকবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখা এবং সদস্যদের পেশাগত মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে আমি আন্তরিকভাবে কাজ করে যেতে চাই।”
তিনি আরও বলেন, সংগঠনের সদস্যরা তাঁকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দিলে সিআরএ-কে আরও গতিশীল ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। এ জন্য তিনি সংগঠনের সব সদস্যের সহযোগিতা, সমর্থন ও ভোট কামনা করেন।
ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ৩০ অক্টোবর (শুক্রবার) সিআরএর দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে সংগঠনের ভোটার ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply