
নিজস্ব প্রতিবেদক:এম এইচ আর হাবিব ভান্ডারী
নেত্রকোনার কলমাকান্দায় রেজিস্ট্রেশনবিহীন ইয়ামাহা এফজেড ভার্সন-৪ মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর ৩টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের গুড়াগাঁও গ্রামের আব্দুল জলিলের ছেলে হৃদয় মিয়া (২২) এবং খারনৈ ইউনিয়নের বউবাজার এলাকার মুনতাজ আলীর ছেলে নাইমুর রহমান মারুফ (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, এসআই তরিকুল ইসলাম, এসআই সাইফুল ইসলাম ও এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাদা-কালো রঙের রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটি জব্দ করে।
এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি(১)(বি) ধারায় কলমাকান্দা থানায় মামলা করা হয়েছে।
ঘটনাটি নিয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply