1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 20, 2026, 11:39 pm
Title :
নাগরপুরে চৌধুরীবাড়ী ক্লাবের উদ্যোগে আরতি প্রতিযোগিতা অনুষ্ঠিত সলিমাবাদের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল হুদা সাজু চেয়ারম্যান প্রার্থী ফিরোজের পক্ষে নির্বাচনী সভা চেয়ারম্যান প্রার্থী ফিরোজের পক্ষে নির্বাচনী সভা চেয়ারম্যান প্রার্থী ফিরোজের পক্ষে নির্বাচনী সভা চেয়ারম্যান প্রার্থী ফিরোজের পক্ষে নির্বাচনী সভা চেয়ারম্যান প্রার্থী ফিরোজের পক্ষে নির্বাচনী সভা, দলীয় মনোনয়ন চান নেতাকর্মীরা বহুলীতে চেয়ারম্যান প্রার্থী ফিরোজের পক্ষে নির্বাচনী সভা, দলীয় মনোনয়ন চান নেতাকর্মীরা কুতুবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দিল উপজেলা প্রশাসন শিবপুরে গভীর রাত পর্যন্ত পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও ফারজানা ইয়াসমিন

‎নাসিরনগর সদর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আজদু মিয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা বিনিময় ‎

Reporter Name
  • Update Time : Monday, October 19, 2026
  • 16 Time View

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ০৫ নং নাসিরনগর সদর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও লাগাতার পাঁচবারের সফল মেম্বার জনাব আজদু মিয়া।
‎
‎রবিবার (১৮ অক্টোবর) দিন ও রাতব্যাপী তিনি সদর ইউনিয়নের দত্তপাড়া, কাশীপাড়া, মহাখালপাড়া, দাসপাড়া, নমশূদ্রপাড়া,নাসিরপুর, মনোহরপুর, কুলিকুন্ডা সহ বিভিন্ন ওয়ার্ডের পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন। এ সময় তার সাথে এলাকার বিপুল সংখ্যক কর্মী-সমর্থক, মুরুব্বি ও যুব সমাজ উপস্থিত ছিলেন।
‎
‎পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, পুরোহিত ও আগত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। মণ্ডপের সার্বিক নিরাপত্তা, আলোকসজ্জা ও পূজার প্রস্তুতি সম্পর্কে খোঁজ-খবর নেন। পূজামণ্ডপে পৌঁছালে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
‎
‎এ সময় আজদু মিয়া বলেন,
‎”বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবার সমান অধিকার। শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের সকলের উৎসব, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের উৎসব।”
‎
‎তিনি আরও বলেন, “আমি দীর্ঘ ৫ বার আপনাদের ভোটে মেম্বার নির্বাচিত হয়ে সেবা করার সুযোগ পেয়েছি। আগামীতেও আমি ০৫ নং নাসিরনগর সদর ইউনিয়নকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নয়নমুখী মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে প্রতিটি মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে নিরাপদে বসবাস করবে।”
‎
‎”নাসিরনগর সদর ইউনিয়নসহ সারা দেশে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হোক, এটাই প্রত্যাশা। বিএনপি সবসময় মানুষের অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে,” যোগ করেন তিনি।
‎
‎পরিশেষে তিনি সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান এবং পূজা চলাকালীন যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com