1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 21, 2026, 1:19 am
Title :
নাগরপুরে চৌধুরীবাড়ী ক্লাবের উদ্যোগে আরতি প্রতিযোগিতা অনুষ্ঠিত সলিমাবাদের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল হুদা সাজু চেয়ারম্যান প্রার্থী ফিরোজের পক্ষে নির্বাচনী সভা চেয়ারম্যান প্রার্থী ফিরোজের পক্ষে নির্বাচনী সভা চেয়ারম্যান প্রার্থী ফিরোজের পক্ষে নির্বাচনী সভা চেয়ারম্যান প্রার্থী ফিরোজের পক্ষে নির্বাচনী সভা চেয়ারম্যান প্রার্থী ফিরোজের পক্ষে নির্বাচনী সভা, দলীয় মনোনয়ন চান নেতাকর্মীরা বহুলীতে চেয়ারম্যান প্রার্থী ফিরোজের পক্ষে নির্বাচনী সভা, দলীয় মনোনয়ন চান নেতাকর্মীরা কুতুবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দিল উপজেলা প্রশাসন শিবপুরে গভীর রাত পর্যন্ত পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও ফারজানা ইয়াসমিন

শ্রীলঙ্কায় প্রস্তাবিত সন্ত্রাসবিরোধী বিলের বিরুদ্ধে সাংবাদিকদের আইনি লড়াই, পাশে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেসক্লাব

Reporter Name
  • Update Time : Tuesday, October 20, 2026
  • 7 Time View

নিজস্ব প্রতিবেদক: শ্রীলঙ্কায় প্রস্তাবিত ‘প্রোটেকশন অব দ্য স্টেট ফ্রম টেররিজম বিল’ (PSTA) নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিক ও মানবাধিকারসংশ্লিষ্ট বিভিন্ন মহল। বিলটির কয়েকটি ধারা সংবিধান, মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী—এমন অভিযোগ তুলে দেশটির সুপ্রিম কোর্টে আবেদন করেছে শ্রীলঙ্কা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন। এ উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেসক্লাব (WIPC)।
২০২৬ সালের ৬ অক্টোবর বিলটি শ্রীলঙ্কার সংসদে উপস্থাপন করা হয়। পরে ১৬ অক্টোবর বিলটির সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে বিশেষ নির্ধারণী আবেদন দাখিল করে শ্রীলঙ্কা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন। আবেদনে বিলটির কয়েকটি ধারার সংশোধন এবং সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা ও প্রয়োজনীয় ক্ষেত্রে গণভোটের মাধ্যমে অনুমোদনের বিষয়টি বিবেচনার অনুরোধ জানানো হয়েছে।
সংগঠনটির অভিযোগ, বিলটির কিছু বিধান কার্যকর হলে সাংবাদিকদের গোপন সংবাদসূত্রের সুরক্ষা, অনুসন্ধানী সাংবাদিকতা, সভা-সমাবেশ, মতপ্রকাশ ও নাগরিক স্বাধীনতা হুমকির মুখে পড়তে পারে। পরোয়ানা ছাড়া তল্লাশি ও গ্রেপ্তারের ক্ষমতা সম্প্রসারণ, দীর্ঘমেয়াদি আটক এবং নির্বাহী কর্তৃপক্ষের অতিরিক্ত ক্ষমতা নিয়েও উদ্বেগ জানানো হয়েছে।
শ্রীলঙ্কা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি রাঙ্গা বান্দারানায়েকে এবং নির্বাহী কমিটির সদস্য লক্ষ্মণ মুথুথান্থ্রি আবেদনটি দাখিল করেন। এতে অ্যাটর্নি জেনারেল এবং জননিরাপত্তা ও সংসদবিষয়ক মন্ত্রী আনন্দা উইজেপালাকে বিবাদী করা হয়েছে। জ্যেষ্ঠ আইনজীবী লক্ষণ ডায়াসের নির্দেশনায় আইনজীবী দয়ানি পণ্ডিতারত্নে আবেদনটি দাখিল করেন।
শ্রীলঙ্কার সাংবাদিকদের এই উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেসক্লাবের সভাপতি ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল বলেন, “শ্রীলঙ্কা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সঙ্গে আমরা সংহতি প্রকাশ করছি। তারা সাংবাদিকদের অধিকার, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় যৌক্তিক দাবি তুলেছে। আমরা আশা করি, তারা সুবিচার পাবে এবং গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষিত থাকবে।”
সংগঠনের সাধারণ সম্পাদক ও পাকিস্তান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মিয়ান ইশতিয়াক আলী বলেন, “এ ধরনের দমনমূলক আইনকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা শ্রীলঙ্কার জনগণের গণতান্ত্রিক অধিকার আরও সুরক্ষিত করার একটি প্রচেষ্টা। সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা এবং জনগণের অধিকার রক্ষা করা প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রের দায়িত্ব।”
ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ভারতের সমরেশ রায় বলেন, “আমরা আশা করি, প্রতিটি দেশ সাংবাদিকদের স্বাধীনতা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবে। সাংবাদিকরা যেন নির্ভয়ে সত্য তুলে ধরতে পারেন এবং পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়রানি বা অযৌক্তিক বাধার মুখে না পড়েন, তা নিশ্চিত করা জরুরি।”
সাংবাদিকদের অধিকার রক্ষায় আন্তর্জাতিক ঐক্যের আহ্বান
ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেসক্লাবের নেতৃবৃন্দ মনে করেন, সাংবাদিকতার স্বাধীনতা কেবল সাংবাদিকদের পেশাগত অধিকার নয়; এটি জনগণের তথ্য জানার অধিকার ও গণতন্ত্রের অন্যতম ভিত্তি। তাই কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা রক্ষার পাশাপাশি মৌলিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করা জরুরি।
তাঁরা আশা প্রকাশ করেন, শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট আবেদনটি যথাযথভাবে বিবেচনা করবেন এবং সংবিধান ও গণতান্ত্রিক অধিকার সুরক্ষায় ন্যায়সংগত সিদ্ধান্ত দেবেন।
আন্তর্জাতিক সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় দেশ-দেশান্তরের সাংবাদিক সংগঠনগুলোকে পারস্পরিক সহযোগিতা ও সংহতি আরও জোরদার করতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই বিশ্বব্যাপী স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধকে আরও শক্তিশালী করা সম্ভব। এ বিষয়ে সংগঠনের শ্রীলঙ্কা থেকে লাক্সমান মুথুথানথিরিগে, কে. কে. ধাম্মিকা, শিরোমি রত্নায়েকে, লাসান্থা রুহুনাগে ও মিথুন জয়াবর্ধনা; নেপাল থেকে সুশীল আরিয়াল; বাংলাদেশ থেকে আনিস প্রধান; ইরান থেকে অনুসন্ধানী সাংবাদিক হাসান আব্বাসি; মালয়েশিয়া থেকে ফং তজে হং এবং কানাডা থেকে কিম বোলান, পল ভিয়ের ও মরিন গুগু, ভারত থেকে  দিলীপ রায়  ও কলিকাতাকে সম্পা দাস সহ আন্তর্জাতিক সাংবাদিক মহল সাংবাদিকতার ক্ষেত্র তৈরি করার প্রতিটি দেশের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com