1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 18, 2026, 8:39 pm
Title :
নাগরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত দামুড়হুদা মিনি স্টেডিয়াম মাঠের সামনে মার্কেট নির্মাণের পরিকল্পনা বন্ধের দাবিতে মানববন্ধন পুরস্কৃত হলেন শ্রমিক নেতা হুমায়ুন কবির খান নাসিরনগরে  দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি এম এ হান্নানের ১ম আন্তঃসার্ভিসেস সাইক্লিং চ্যাম্পিয়নশিপ প্রথম দিনেই সেনাদলের জয়জয়কার, ব্রোঞ্জ জিতলেন আনসারের আবদুল্লাহ নরসিংদীর,শিবপুরে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ জব্দ ভেকু মেশিন ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বিয়ের আগের দিন সৌমিকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ হিলিতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে বিজিবি সেক্টর কমান্ডার, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা

মণিরামপুর-রাজগঞ্জ সড়কে মাটি, ট্রলিতে দুর্ঘটনার শঙ্কা

আব্দুল্লাহ আল মামুন
  • Update Time : Saturday, October 17, 2026
  • 4 Time View

আব্দুল্লাহ আল মামুন, যশোর

যশোরের মণিরামপুর-রাজগঞ্জ সড়কের মান্দারতলা এলাকায় সড়কে পড়ে থাকা মাটি ও অবৈধ ট্রলির চলাচলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। এতে চরম ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন স্থানীয় অভিভাবকেরা।

স্থানীয়দের অভিযোগ, সড়কে মাটি পড়ে থাকায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এর সঙ্গে ঝুঁকিপূর্ণ ট্রলির অবাধ চলাচলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন এ সড়কে চলাচল করছেন নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ।

শিশুদের নিরাপত্তা নিয়ে সবচেয়ে বেশি শঙ্কিত অভিভাবকেরা। তাঁদের আশঙ্কা, সড়কে ট্রলির বেপরোয়া চলাচলের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ পরিস্থিতিতে ছোট শিশুদের ঘরের বাইরে পাঠাতেও ভয় পাচ্ছেন অনেকে।

এলাকাবাসীর প্রশ্ন, সড়কে মাটি পড়ে থাকা ও ঝুঁকিপূর্ণ ট্রলির চলাচল বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কোথায়? দুর্ঘটনা ঘটার পরই কি ব্যবস্থা নেওয়া হবে?

স্থানীয়দের দাবি, দ্রুত সড়ক থেকে মাটি অপসারণ, অবৈধ ও ঝুঁকিপূর্ণ ট্রলির চলাচল নিয়ন্ত্রণ এবং নিয়মিত নজরদারি নিশ্চিত করতে হবে। জনদুর্ভোগ কমানো ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com