1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 6, 2026, 7:19 pm
Title :
নান্দনিক,আধুনিক ও জনবান্ধব তাহিরপুর উপজেলা গড়ার প্রত্যয় মিঠু পাল নাগরপুর বাজার বণিক সমিতির আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত সিংড়ায় পাখি শিকারে বাধা দেওয়ায় মাছচাষীকে গুলি, হাসপাতালে ভর্তি পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হাবিবুর রহমান রনি শ্যামা পূজা ও দীপাবলিতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা তাহিরপুরের পাঠাবুকা ব্রিজে ২০ টাকা দিলেই মোটরসাইকেল পারাপার! পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি

সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি আগামীকাল

জীবন দেওয়ান উজ্জ্বল
  • Update Time : Monday, October 5, 2026
  • 21 Time View

নিজস্ব প্রতিবেদক: জীবন দেওয়ান উজ্জ্বল

বরগুনায় চাঁদাবাজির কথিত মামলায় গ্রেপ্তার কালবেলার সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানির জন্য আগামীকাল ৬ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

রোববার (৪ অক্টোবর) বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিক আসাদ সবুজের পক্ষে জামিনের আবেদন করা হলে শুনানি শেষে বিচারক আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) জামিন শুনানির দিন নির্ধারণ করেন।

বিষয়টি নিশ্চিত করে আসাদ সবুজের আইনজীবী অ্যাডভোকেট মতিন জানান, রোববার আদালতে সাংবাদিক আসাদ সবুজের জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে বিজ্ঞ আদালত মঙ্গলবার জামিন শুনানির জন্য দিন ধার্য করেন।

এ সময় আদালতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষে অ্যাডভোকেট মোস্তফা কাদের, অ্যাডভোকেট বাবুল দাসসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর জানান, সংগঠনের পক্ষ থেকে রোববার সাংবাদিক আসাদ সবুজের জামিনের আবেদন করা হয়েছে। আদালত তার জামিন শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেছেন।

উল্লেখ্য, গত ১ অক্টোবর রাতে ভূমিদস্যু সুভাষ ঘোষের দায়ের করা চাঁদাবাজির মামলায় ডিবি পুলিশ সাংবাদিক আসাদ সবুজকে গ্রেপ্তার করে। মামলায় আসাদ সবুজসহ মোট ১৪ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এলাকার নিরীহ লোকজনকে হয়রানির উদ্দেশ্যে ১ কোটি টাকার চাঁদাবাজির মামলা করা হয়েছে। সংগঠনটির অভিযোগ, সুভাষ ঘোষের বিরুদ্ধে সাড়ে তিন একর জমি জোরপূর্বক দখলের অভিযোগ অনুসন্ধান করতে যাওয়ায় সাংবাদিক আসাদ সবুজকে ওই মামলায় আসামি করা হয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট অপর পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এদিকে সাংবাদিক আসাদ সবুজকে গ্রেপ্তারের ঘটনায় অমানবিক আচরণ ও পুলিশ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ তুলেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। সংগঠনটির অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বরগুনার পুলিশ সুপার কুদরত ই খুদা।

পুলিশের পক্ষ থেকে মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে বলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দকে আশ্বস্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com