1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 6, 2026, 7:23 pm
Title :
নান্দনিক,আধুনিক ও জনবান্ধব তাহিরপুর উপজেলা গড়ার প্রত্যয় মিঠু পাল নাগরপুর বাজার বণিক সমিতির আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত সিংড়ায় পাখি শিকারে বাধা দেওয়ায় মাছচাষীকে গুলি, হাসপাতালে ভর্তি পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হাবিবুর রহমান রনি শ্যামা পূজা ও দীপাবলিতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা তাহিরপুরের পাঠাবুকা ব্রিজে ২০ টাকা দিলেই মোটরসাইকেল পারাপার! পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি

কাটাখালী মাদ্রাসায় সাইনবোর্ড নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন

কামরুল ইসলাম
  • Update Time : Monday, October 5, 2026
  • 19 Time View

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম, টেকনাফ, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী হাফেজিয়া দারুল কোরআন ও ফুরকানিয়া মাদ্রাসার জায়গায় অবৈধভাবে সাইনবোর্ড স্থাপনের অভিযোগ এবং গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে মাদ্রাসা পরিচালনা কমিটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবি করা হয়, কাটাখালী হাফেজিয়া দারুল কোরআন ও ফুরকানিয়া মাদ্রাসাটি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে জালাল আহমেদ ওরফে ফকির সাহেবের উদ্যোগে এলাকায় আরও একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। লিখিত বক্তব্যে আরও দাবি করা হয়, ১৯৮০ সালে পারিবারিকভাবে ফকির সাহেবের সঙ্গে তাদের সম্পর্ক স্থাপিত হওয়ার পর তিনি তাদের সঙ্গে বসবাস করেন।

বক্তারা দাবি করেন, মাদ্রাসার নামে ওয়াক্‌ফকৃত জমি হাজারা খাতুনকে মোতাওয়াল্লি হিসেবে রেজিস্ট্রি করে দেওয়া হয়। একই সঙ্গে হাফেজ জালাল আহমেদ তার পিতার কাছ থেকে স্থাবর-অস্থাবর সম্পত্তি বুঝে পাওয়ার পর নাদাবি নামা স্ট্যাম্প প্রদান করেন বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

এছাড়া ২০০৫ সালে ফকির সাহেব নিজেই মো. সৈয়দসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের মাদ্রাসা ও খানকাহ পরিচালনার দায়িত্ব প্রদান করেন বলে দাবি করেন বক্তারা।

সংবাদ সম্মেলনে মাদ্রাসার জায়গায় অবৈধভাবে সাইনবোর্ড স্থাপনের প্রতিবাদ জানিয়ে বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সমাধানের দাবি জানানো হয়। একই সঙ্গে গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোকে ভিত্তিহীন দাবি করে প্রকৃত ঘটনা যাচাইয়ের আহ্বান জানান তারা।

তবে উভয় পক্ষের বক্তব্য ও দাবির বিষয়ে সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা নির্ধারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com