1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 18, 2026, 3:58 am
Title :
নাগরপুরের কাশাদহ উত্তরপাড়ায় গণসংযোগ করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম গাইবান্ধার বাদিয়াখালীতে ট্রেনের নিচে পড়ে যুবকের মৃত্যু বিভাগীয় উন্নয়ন কমিটির সমন্বয় সভা ​বৈরাগ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতার ঘোষণা মামুন খানের পাঁচজনকে বাঁচিয়ে নিজেই নদীতে নিখোঁজ সৌরভ দিনাজপুরে গৌরবের ৩৪ বছর উদযাপন করলো দৈনিক যুগের আলো শ্রীবরদী তাতিহাটি ইউনিয়নের পুটল গ্রামে পৃথক দুটি বাল্যবিবাহ বন্ধ করেছে প্রশাসন ধুনটে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন অনুষ্ঠিত সভাপতি মুফতী আব্দুস সবুর, সেক্রেটারি শাহীন আলম চুরির সন্দেহে গণপিটুনি, হাসপাতালে মৃত্যু ফয়সালের বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শিক্ষাশক্তি ঐক্য পরিষদের ফুলেল শুভেচ্ছা

টাঙ্গাইলে ভাঙারি দোকানে প্রায় দুই হাজার সরকারি পাঠ্যবই উদ্ধার, আটক ১

Reporter Name
  • Update Time : Wednesday, September 16, 2026
  • 4 Time View

জীবন দেওয়ান উজ্জ্বল: টাঙ্গাইলের মধুপুরে ভাঙারি ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় এক টন, আনুমানিক দুই হাজার সরকারি বিনামূল্যের পাঠ্যবই উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। বুধবার সন্ধ্যায় উপজেলার নরকোনা গ্রামে অভিযান চালিয়ে এসব বই জব্দ করা হয়। এ ঘটনায় ভাঙারি ব্যবসায়ী ইব্রাহীম হোসেনকে আটক করে থানায় পাঠানো হয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যায় দুটি রিকশাভ্যানে করে ওই বই অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে কয়েকজন যুবক খোঁজ নিয়ে দেখতে পান, ভাঙারির মালামালের সঙ্গে থাকা বইগুলো মূলত নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্যবই।

পরে স্থানীয় সংবাদকর্মী ও পুলিশকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নঈম উদ্দীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বইগুলো জব্দ করেন। একই সঙ্গে ভাঙারি ব্যবসায়ী ইব্রাহীম হোসেনকে আটক করে থানায় পাঠানো হয়।

‘কেজি দরে বই কিনেছি’—ব্যবসায়ীর দাবি

ভাঙারি ব্যবসায়ী ইব্রাহীম হোসেন দাবি করেন, তিনি মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অনুমোদন এবং নাইটগার্ড তোফায়েল আহমেদের সহযোগিতায় গুদাম থেকে বইগুলো কেজি দরে কিনে এনেছেন। তাই এ ঘটনায় নিজের কোনো দোষ নেই বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে, বই বিতরণের দায়িত্বে থাকা একাডেমিক অফিসার মো. মহিউদ্দীন দাবি করেন, তার অগোচরেই নাইটগার্ড এ ধরনের কর্মকাণ্ড করেছেন।

স্থানীয় বাসিন্দা হোসেন মোবারক জানান, এর আগেও ওই ভাঙারি ব্যবসায়ী মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের গুদাম থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বিনামূল্যের পাঠ্যবই কেজি দরে কিনে এনে বিক্রি করতেন বলে তারা জানতে পেরেছেন। মঙ্গলবারও কয়েক ভ্যান বই গুদাম থেকে আনার পর বুধবার সেগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল বলে তাঁর দাবি।

প্রশাসনের তদন্ত, মামলা দায়েরের প্রস্তুতি

মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) বাবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার হওয়া বইগুলো সরকারি বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত কি না এবং কীভাবে এসব বই ভাঙারি ব্যবসায়ীর বাড়িতে গেল—তা খতিয়ে দেখা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, বিনামূল্যের সরকারি পাঠ্যবই কীভাবে, কোথা থেকে ওই ব্যবসায়ীর কাছে গেল, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল হাসান বাদী হয়ে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

তদন্ত শেষে সরকারি বইগুলো কীভাবে গুদাম থেকে বের হয়ে ভাঙারি ব্যবসায়ীর কাছে পৌঁছেছে এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য বেরিয়ে আসতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com