1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 18, 2026, 3:55 am
Title :
নাগরপুরের কাশাদহ উত্তরপাড়ায় গণসংযোগ করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম গাইবান্ধার বাদিয়াখালীতে ট্রেনের নিচে পড়ে যুবকের মৃত্যু বিভাগীয় উন্নয়ন কমিটির সমন্বয় সভা ​বৈরাগ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতার ঘোষণা মামুন খানের পাঁচজনকে বাঁচিয়ে নিজেই নদীতে নিখোঁজ সৌরভ দিনাজপুরে গৌরবের ৩৪ বছর উদযাপন করলো দৈনিক যুগের আলো শ্রীবরদী তাতিহাটি ইউনিয়নের পুটল গ্রামে পৃথক দুটি বাল্যবিবাহ বন্ধ করেছে প্রশাসন ধুনটে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন অনুষ্ঠিত সভাপতি মুফতী আব্দুস সবুর, সেক্রেটারি শাহীন আলম চুরির সন্দেহে গণপিটুনি, হাসপাতালে মৃত্যু ফয়সালের বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শিক্ষাশক্তি ঐক্য পরিষদের ফুলেল শুভেচ্ছা

বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শিক্ষাশক্তি ঐক্য পরিষদের ফুলেল শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : Thursday, September 17, 2026
  • 19 Time View

মোঃ আবদুল্লাহ, বুড়িচং কুমিল্লা: কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বুড়িচং উপজেলা শিক্ষাশক্তি ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বুড়িচং প্রেসক্লাব মিলনায়তনে শিক্ষাশক্তি ঐক্য পরিষদের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

পরে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম সভাপতিত্ব করেন।

সভায় উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবদুল্লাহ, অর্থ সম্পাদক মো. ফয়েজ, পাঠাগার সম্পাদক মো. রেজাউল করিম রাজু ও কার্যনির্বাহী সদস্য মহিউদ্দিন।

এ সময় বুড়িচং উপজেলা শিক্ষাশক্তি ঐক্য পরিষদের সভাপতি মো. সেলিম ভূঁইয়া, সহসভাপতি মো. হোসেন ভূঁইয়া, সেক্রেটারি আবদুর রব, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, আইসিটি সদস্য ফাহিম ও জহিরুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা নবনির্বাচিত প্রেসক্লাব কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বুড়িচংয়ের শিক্ষা, সাংবাদিকতা ও সামাজিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com