
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর ইউনিয়নের কাশাদহ উত্তরপাড়ায় গণসংযোগ করেছেন সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, নাগরপুর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী গোলাম মোস্তফা গোলাম।
আজ ১৭ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার রাতে এই গণসংযোগকালে তিনি কাশাদহ উত্তরপাড়া এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
গণসংযোগকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও তাদের প্রত্যাশার কথা শোনেন।
এসময় তিনি জনগণের দেওয়া ভোটে নির্বাচিত হলে সদর ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত গণসংযোগকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কর্মী সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply