
শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালীতে ট্রেনের নিচে পড়ে আব্দুল সামাদ (যুবক) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর সকালে উপজেলার শিমুলতাড়ী রেলগেটের উত্তর পাশে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল সামাদ গাইবান্ধা সদর উপজেলার ৬ নম্বর রামচন্দ্রপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবুদখালী গ্রামের মৃত আব্দুল সালামের ছেলে।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, আব্দুল সামাদ কিছুদিন ধরে পারিবারিক নানা অশান্তির মধ্যে ছিলেন। এরই মধ্যে তিনি ট্রেনের নিচে পড়ে মারা যান। পরিবারের সদস্যদের ধারণা, পারিবারিক অশান্তির কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার পর স্থানীয়রা বিষয়টি জানতে পেরে রেলওয়ে পুলিশকে খবর দেন। পরে গাইবান্ধা রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
গাইবান্ধা রেলওয়ে পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply