1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 20, 2026, 6:52 pm
Title :
নাগরপুর চরকাঠুরীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করলেন নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চামেলী আক্তার প্রিয়া জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল নক্ষত্র মির্জা ফখরুলের নিজ জেলায় মিষ্টি বিতরণ ও উল্লাস সিংড়ায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খুলনায় নদী থেকে অজ্ঞাত যুবতীর ভাসমান মরদেহ উদ্ধার নরসিংদীতে অসহায় মালা আক্তারের পাশে জেলা প্রশাসন ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু আখাউড়ায় স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে সভাপতি প্রার্থী সানি ভূঁইয়া ঝিনাইদহে ব্যতিক্রমী ফুটবল আয়োজনে উন্মাদনায় মাতলেন কৃষকরা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

Reporter Name
  • Update Time : Wednesday, August 19, 2026
  • 5 Time View

মোল্লা জাহাঙ্গীর আলম: খুলনা মহানগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট ২০২৬) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মঞ্জুরুল ইসলাম আশিবিঘা এলাকার খোকনের ছেলে। পেশায় তিনি দিনমজুর ছিলেন।

স্বজনরা জানান, মঞ্জুরুল আগে পড়াশোনা করতেন। পরিবারের আর্থিক অনটনের কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। পরে বাবার সঙ্গে সেন্টারিংয়ের কাজ করতেন। বুধবার তিনি কাজে যাননি। এলাকায় ভালো ছেলে হিসেবেই তার পরিচিতি ছিল। তার সঙ্গে কারও কোনো পূর্বশত্রুতা ছিল না বলে দাবি পরিবারের।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর আহত অবস্থায় মঞ্জুরুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বলেন “আশিবিঘা এলাকার একটি ফাঁকা মাঠে ফুটবল খেলা হয়। সেখানে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com