1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 8, 2026, 8:34 pm

নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত র‍্যালীতে উপস্থিত জননেতা মোঃ আতিকুর রহমান আতিক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Sunday, November 8, 2026
  • 22 Time View

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

আজ ৮ নভেম্বর (রবিবার) নাগরপুর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ র‍্যালীতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

র‍্যালীতে নেতৃত্ব দেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ জননেতা মোঃ রবিউল আউয়াল লাভলু, এমপি।

উক্ত র‍্যালীতে উপস্থিত ছিলেন দক্ষিণ নাগরপুরের কৃতিসন্তান, নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জননেতা মোঃ আতিকুর রহমান আতিক।

র‍্যালীতে নাগরপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালীটি এক বিশাল জনসমাগমে পরিণত হয়।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে ধারণ করে নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো র‍্যালীটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com