
নিজস্ব প্রতিবেদক মিসেস চামেলি আক্তার প্রিয়া
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বারপ্রার্থী আবু বকর বাক্কার।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর পক্ষ থেকে তিনি এ শ্রদ্ধা জানান।
এ সময় আবু বকর বাক্কার বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর দেশের রাজনৈতিক অস্থিরতা ও ক্ষমতার পালাবদলের ধারাবাহিকতায় ঐতিহাসিক ৭ নভেম্বরের ঘটনা সংঘটিত হয়। ওই দিন সাধারণ সৈনিক ও সাধারণ মানুষের অংশগ্রহণে রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। এ ঘটনার ধারাবাহিকতায় তৎকালীন সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্তি লাভ করেন এবং পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।
তিনি আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিবসের তাৎপর্য ও ঐতিহাসিক ঘটনাবলি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন।
পরিশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারের প্রয়াত সদস্যসহ সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনা করেন আবু বকর বাক্কার।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply