
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কৃতিসন্তান, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী মেধাবী নেতৃত্ব, নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা মোঃ মাইনুল আলম খান কনক।
আজ ৭ নভেম্বর রোজ শনিবার সকালে দিবসটি উপলক্ষে এক তাৎক্ষণিক বার্তায় তিনি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশপ্রেম, সাহসিকতা ও রাষ্ট্রগঠনে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
জননেতা মোঃ মাইনুল আলম খান কনক বলেন- “৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এই দিনটি জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনায় আমাদের অনুপ্রাণিত করে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক সাহসী প্রতীক। তাঁর দেশপ্রেম, নেতৃত্ব, কর্মনিষ্ঠা এবং জাতীয়তাবাদী আদর্শ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
শহীদ জিয়ার আদর্শ ও দেশপ্রেমের চেতনাকে ধারণ করে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ, বৈষম্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের কল্যাণে কাজ করাই হোক এই দিবসের অঙ্গীকার।”
তিনি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply