1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 6, 2026, 6:38 pm
Title :
নান্দনিক,আধুনিক ও জনবান্ধব তাহিরপুর উপজেলা গড়ার প্রত্যয় মিঠু পাল নাগরপুর বাজার বণিক সমিতির আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত সিংড়ায় পাখি শিকারে বাধা দেওয়ায় মাছচাষীকে গুলি, হাসপাতালে ভর্তি পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হাবিবুর রহমান রনি শ্যামা পূজা ও দীপাবলিতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা তাহিরপুরের পাঠাবুকা ব্রিজে ২০ টাকা দিলেই মোটরসাইকেল পারাপার! পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি

ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, জানুয়ারি থেকে কার্যকর

মিসেস চামেলি আক্তার প্রিয়া
  • Update Time : Thursday, November 5, 2026
  • 4 Time View

 

নিজস্ব প্রতিবেদক: মিসেস চামেলি আক্তার প্রিয়া

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের দীর্ঘদিনের মজুরি বৃদ্ধির দাবি বাস্তবায়নের লক্ষ্যে সরকার গঠিত নতুন নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৪ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত এ সভায় শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো নির্ধারণের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।

সভা সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে। সেই অনুযায়ী ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে শ্রমিকরা নতুন নির্ধারিত হারে বেতন পাবেন বলে জানানো হয়েছে।

নতুন মজুরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সৈয়দ আজাদ সুবহানী। সভায় মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতারসহ বোর্ডের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, কালো তালিকাভুক্তির প্রথা বন্ধ এবং চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ও আন্দোলন চলছে। এরই পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর ছয় সদস্যের নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়।

শ্রমিকদের প্রত্যাশা, নতুন মজুরি কাঠামো নির্ধারণের ক্ষেত্রে বর্তমান বাজারদর, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসাভাড়া, চিকিৎসা ও সন্তানদের শিক্ষাব্যয় বিবেচনায় নেওয়া হবে। পাশাপাশি শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং শিল্পকারখানায় স্থিতিশীল কর্মপরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

এখন শ্রমিক, মালিক ও সংশ্লিষ্ট মহলের দৃষ্টি নতুন মজুরি বোর্ডের পরবর্তী সভা এবং ডিসেম্বরের মধ্যে মজুরি কাঠামো চূড়ান্ত হওয়ার দিকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com