
বিশেষ প্রতিনিধি, মোঃ ফরহাদুল ইসলাম জুয়েল: সিলেটের সীমান্তবর্তী উপজেলা কানাইঘাটে মাদক, চোরাচালান ও অপরাধ দমনে গত এক মাসে একাধিক সফল অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ। এসব অভিযানে ইয়াবা ও অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, হত্যা ও ধর্ষণ মামলার আসামি আটক এবং অপহৃত কিশোরী উদ্ধারের ঘটনা ঘটেছে।
গত ৫ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত এসব অভিযানে নেতৃত্ব ও দিকনির্দেশনা দেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, ১৭ অক্টোবর মমতাজগঞ্জ বাজার এলাকা থেকে ৪০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়। ১১ অক্টোবর চতুল বাজার এলাকায় অভিযান চালিয়ে ৯৬০ কেজি সালফারসহ একটি পিকআপ জব্দ এবং একজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ২৪ অক্টোবর কানাইঘাট পূর্ব বাজার এলাকা থেকে ভারতীয় অবৈধ পণ্যসহ একজনকে আটক করা হয়।
এদিকে, পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, সংঘবদ্ধ ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি আটক এবং সিএনজিচালক শাহাব উদ্দিন হত্যা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
সর্বশেষ ২ নভেম্বর দীঘিরপাড় ইউনিয়নের মাছুগ্রামে অভিযান চালিয়ে অপহৃত ১৫ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে উদ্ধার এবং এ ঘটনায় অভিযুক্ত পারভেজ আহমদকে গ্রেপ্তার করে পুলিশ।
সীমান্তবর্তী কানাইঘাটে মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এসব অভিযান স্থানীয়ভাবে আলোচনায় এসেছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থায়ী উন্নয়ন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি জনবান্ধব পুলিশিং ও জবাবদিহি আরও জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply