1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 6, 2026, 6:37 pm
Title :
নান্দনিক,আধুনিক ও জনবান্ধব তাহিরপুর উপজেলা গড়ার প্রত্যয় মিঠু পাল নাগরপুর বাজার বণিক সমিতির আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত সিংড়ায় পাখি শিকারে বাধা দেওয়ায় মাছচাষীকে গুলি, হাসপাতালে ভর্তি পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হাবিবুর রহমান রনি শ্যামা পূজা ও দীপাবলিতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা তাহিরপুরের পাঠাবুকা ব্রিজে ২০ টাকা দিলেই মোটরসাইকেল পারাপার! পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি

আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ, শতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

মিসেস মর্জিনা আক্তার জুসনা
  • Update Time : Thursday, November 5, 2026
  • 7 Time View

 

বিশেষ প্রতিনিধি: মিসেস মর্জিনা আক্তার জুসনা

ঢাকার সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে আবারও শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে শ্রমিকেরা নিজ নিজ কারখানায় হাজিরা দেওয়ার পর কর্মস্থল থেকে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলের শতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সকাল ৮টার দিকে শ্রমিকেরা কারখানায় প্রবেশ করে কার্ড পাঞ্চের মাধ্যমে হাজিরা নিশ্চিত করেন। এরপর তাঁদের একটি অংশ কারখানা থেকে বেরিয়ে আশপাশের বিভিন্ন কারখানার প্রধান ফটকে অবস্থান নেন। এ সময় অন্য কারখানার শ্রমিকদেরও কাজে যোগ না দিয়ে বেরিয়ে আসতে বাধ্য করার ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতির অবনতি হলে বিভিন্ন কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

বিক্ষোভকারী শ্রমিকেরা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিলে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ কয়েকটি পয়েন্টে ধাওয়া দিয়ে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেয়। এরপর শ্রমিকেরা বিভিন্ন শাখা সড়কে অবস্থান নেন।

বেতন বৃদ্ধির সুনির্দিষ্ট ঘোষণা চান শ্রমিকেরা

আন্দোলনরত শ্রমিকদের দাবি, মজুরি বোর্ড আগামী ডিসেম্বরে বেতন বৃদ্ধির ঘোষণা দেওয়ার কথা জানালেও কত টাকা বেতন বাড়ানো হবে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য জানানো হয়নি। বেতন বৃদ্ধির পরিমাণ নিয়ে অনিশ্চয়তা ও অসন্তোষ থেকেই তাঁরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

সাভার শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার

অন্যদিকে, গত বুধবার সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ এবং পুলিশভ্যান ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে। তবে নতুন করে কোনো নাশকতা কিংবা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।

শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন রয়েছে। প্রস্তুত রাখা হয়েছে পুলিশের সাঁজোয়া যানও।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিক অসন্তোষ প্রতিরোধ ও শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।

শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি, কারখানার উৎপাদন কার্যক্রম এবং শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com