বিশেষ প্রতিনিধি সাদ্দাম হোসেন সাজ্জাদ
কক্সবাজারের টেকনাফে মাদক সেবনের দায়ে আমির হোসেন (৪১) নামে এক রোহিঙ্গা নাগরিককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প-ইনচার্জ (সিআইসি) কার্যালয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত আমির হোসেন ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের ই/০২ ব্লকের ৭৪-বি নম্বর বসতঘরের বাসিন্দা। তাঁর স্ত্রী জমিলা বেগম স্বামীর বিরুদ্ধে নিয়মিত মাদক সেবন ও শারীরিক নির্যাতনের অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চাকমারকুল এপিবিএন ক্যাম্পের একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে আমির হোসেনকে আটক করে। পরে তাঁকে ক্যাম্পের সিআইসি কার্যালয়ে হাজির করা হয়।
সেখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মো. রনি আলম নূরের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত বসে। শুনানি ও আইনগত প্রক্রিয়া শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আমির হোসেনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডাদেশের পর সাজাপ্রাপ্ত ব্যক্তিকে এপিবিএনের নিরাপত্তা প্রহরায় টেকনাফ মডেল থানায় পাঠানো হয়েছে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply