1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 6, 2026, 6:35 pm
Title :
নান্দনিক,আধুনিক ও জনবান্ধব তাহিরপুর উপজেলা গড়ার প্রত্যয় মিঠু পাল নাগরপুর বাজার বণিক সমিতির আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত সিংড়ায় পাখি শিকারে বাধা দেওয়ায় মাছচাষীকে গুলি, হাসপাতালে ভর্তি পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হাবিবুর রহমান রনি শ্যামা পূজা ও দীপাবলিতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা তাহিরপুরের পাঠাবুকা ব্রিজে ২০ টাকা দিলেই মোটরসাইকেল পারাপার! পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি

নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধ, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

উজ্জ্বল রায়
  • Update Time : Wednesday, November 4, 2026
  • 21 Time View

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি, নড়াইল:

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন, অভিযুক্তদের আটকের চেষ্টা

নড়াইলের লোহাগড়া উপজেলায় সুপারি গাছ লাগানোকে কেন্দ্র করে বিরোধের জেরে হাসানুর শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর চাচাতো ভাই ও চাচাতো ভাইয়ের ছেলে-মেয়ের বিরুদ্ধে। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাসানুর শেখ ওই গ্রামের ছত্তার শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে বাড়ির পাশে লাগানো সুপারি গাছে পানি দিতে যান হাসানুর শেখ। এ সময় তাঁর চাচাতো ভাই হাসদেল শেখ ওই গাছের ছায়া তাঁর জমিতে পড়বে বলে আপত্তি জানান। সুপারি গাছ লাগানো নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে হাসদেল শেখের ছেলে মামুন শেখ ও আরমান শেখ এবং মেয়ে তাসলিমা খানম দেশীয় অস্ত্র দিয়ে হাসানুর শেখকে কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ উঠেছে। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

উজ্জ্বল রায়
জেলা প্রতিনিধি, নড়াইল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com