1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 6, 2026, 6:37 pm
Title :
নান্দনিক,আধুনিক ও জনবান্ধব তাহিরপুর উপজেলা গড়ার প্রত্যয় মিঠু পাল নাগরপুর বাজার বণিক সমিতির আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত সিংড়ায় পাখি শিকারে বাধা দেওয়ায় মাছচাষীকে গুলি, হাসপাতালে ভর্তি পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হাবিবুর রহমান রনি শ্যামা পূজা ও দীপাবলিতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা তাহিরপুরের পাঠাবুকা ব্রিজে ২০ টাকা দিলেই মোটরসাইকেল পারাপার! পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি

বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা ফেলে পালালেন সন্দেহভাজন

Reporter Name
  • Update Time : Tuesday, November 3, 2026
  • 8 Time View

সাদ্দাম হোসেন সাজ্জাদ: কক্সবাজারের উখিয়ার হোয়াইক্যং সীমান্ত এলাকায় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে ইয়াবাভর্তি পোটলা ফেলে পালিয়েছেন এক সন্দেহভাজন ব্যক্তি। পরে ওই পোটলা থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন বিজিবি সদস্যরা।

সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে উরিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে জানা যায়, নিয়মিত টহলের সময় মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করা এক ব্যক্তিকে সন্দেহ হলে তাঁকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় তিনি হাতে থাকা পোটলাটি ফেলে নিকটবর্তী গ্রামের দিকে পালিয়ে যান।

পরে পোটলাটি তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে ঘটনাস্থল ও আশপাশে চিরুনি অভিযান চালানো হলেও তাঁকে আটক করা সম্ভব হয়নি।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com