
মোঃ আলমগীর মোল্লা: গাজীপুরের কালীগঞ্জে মোক্তারপুর ইউনিয়নে বড়গাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে ট্রাইব্রেকারে ভাগদী ফুটবল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঘোড়াশাল ফুটবল ক্লাব।
মঙ্গলবার (৩ নভেম্বর) মুক্তারপুর ইউনিয়নের বড়গাঁও স্কুল মাঠে এ ফাইনালের আয়োজন করা হয়।
প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার। উদ্বোধন করেন নরসিংদী জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ফজলুল কবির জুয়েল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মুক্তারপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনসুর আহমেদ।
৯০ মিনিটের খেলায় ১-১ গোলে সমতা থাকে। পরে ট্রাইব্রেকারে ঘোড়াশাল ফুটবল ক্লাব ৫-৩ গোলে জয় পায়।
চ্যাম্পিয়ন দলকে ১ লাখ ও রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। খেলা উপভোগ করতে গাজীপুর, নরসিংদীসহ বিভিন্ন এলাকার হাজারো দর্শকের উপস্থিতিতে মাঠ মুখরিত ছিল।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply