1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 6, 2026, 6:39 pm
Title :
নান্দনিক,আধুনিক ও জনবান্ধব তাহিরপুর উপজেলা গড়ার প্রত্যয় মিঠু পাল নাগরপুর বাজার বণিক সমিতির আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত সিংড়ায় পাখি শিকারে বাধা দেওয়ায় মাছচাষীকে গুলি, হাসপাতালে ভর্তি পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হাবিবুর রহমান রনি শ্যামা পূজা ও দীপাবলিতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা তাহিরপুরের পাঠাবুকা ব্রিজে ২০ টাকা দিলেই মোটরসাইকেল পারাপার! পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি

গাজীপুর পিবিআইয়ের এসআই আলতাফের বিরুদ্ধে আইজিপি ও পিবিআই প্রধান বরাবর অভিযোগ

Reporter Name
  • Update Time : Tuesday, November 3, 2026
  • 3 Time View

মোঃ আলমগীর মোল্লা: গাজীপুর জেলা পিবিআইয়ের এসআই (নিঃ) মোহা. আলতাফ হোসেনের বিরুদ্ধে মামলার তদন্তে ঘুষ দাবি, আসামির সঙ্গে গোপন আঁতাত ও মিথ্যা চূড়ান্ত প্রতিবেদন দাখিলের অভিযোগ উঠেছে। গত সোমবার (২৬ অক্টোবর) ভুক্তভোগী এক নারী পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, পিবিআই প্রধান কার্যালয় বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা করেন। আদালত মামলাটি পিবিআই গাজীপুরকে তদন্তের নির্দেশ দিলে দায়িত্ব পান এসআই আলতাফ হোসেন।

অভিযোগে বলা হয়, তদন্তভার পাওয়ার পর বাদীর অনুকূলে প্রতিবেদন দেওয়ার কথা বলে ঘুষ দাবি করেন তিনি। ঘুষ দিতে অপারগতা প্রকাশ করলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিকটিমের ডাক্তারি পরীক্ষায় কালক্ষেপণ করেন, ফলে গুরুত্বপূর্ণ আলামত বিনষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়।

আরও অভিযোগ করা হয়, আসামিপক্ষের কাছ থেকে উৎকোচ নিয়ে পক্ষপাতদুষ্ট প্রতিবেদন দাখিল করা হয়েছে। ঘটনাস্থল নিরপেক্ষভাবে পরিদর্শন, আলামত জব্দ ও গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দি গ্রহণ না করেই মামলাটিকে মিথ্যা বলে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে।

অভিযোগকারী উল্লেখ করেন, গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে আসামি নিজেই ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অপরাধ স্বীকার করে আপোষের চেষ্টা করেন, অথচ তদন্ত কর্মকর্তা সেই সত্যকে আড়াল করেছেন।

ভুক্তভোগী নিরপেক্ষ বিভাগীয় তদন্ত ও এসআই আলতাফের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সচেতন মহলের মত, পুলিশের পোশাক ব্যবহার করে তদন্তে প্রহসন হলে আইনের শাসন প্রশ্নবিদ্ধ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com